ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
গ্রিনকার্ড প্রদান স্থগিত, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 1:10 PM

গ্রিনকার্ড প্রদান স্থগিত, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

গ্রিনকার্ড প্রদান স্থগিত, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিনকার্ড দেয়ার ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপে বুধবার একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমেরিকানদের কর্মসংস্থান সুরক্ষায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তবে সমালোচকদের অভিযোগ, নিজের দীর্ঘদিনের চাওয়া কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প।-খবর বিবিসির

এর আগে ট্রাম্প বলেন, তার এই নতুন অভিবাসন নিষেধাজ্ঞা ৬০ দিন স্থায়ী হবে এবং তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যারা স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করেছেন।

করোনাভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া আমেরিকানরা যাতে ফের কাজে ফিরতে পারেন, তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

নির্বাহী আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে চাচ্ছেন যুক্তরাষ্ট্রের এই রিপাবলিকান প্রেসিডেন্ট। সেক্ষেত্রে বুধবারই তার এই আদেশে সই করার কথা ছিল।

যারা অস্থায়ী ভিত্তিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে এই আইন কার্যকর করা হবে না বলেও মত দিলেন ট্রাম্প। বললেন, আর ৬০ দিন পেরিয়ে গেলে তা পুনর্মুল্যায়ন কিংবা নবায়ন করা হতে পারে।

দেশের অর্থনীতি সচল হওয়ার পর কর্মহীন মার্কিন নাগরিকরা যাতে কাজের ধারায় ফিরতে পারেন, সেই সুরক্ষা দেয়ার কথা বলছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, ভাইরাসের কারণে যেসব আমেরিকান চাকরিচ্যুত কিংবা কর্মহীন হয়েছেন, তাদের জায়গায় শ্রমিক হিসেবে বিদেশ থেকে আসা নতুন অভিবাসীদের নেয়া হবে, এটা অন্যায় ও ভুল। সবার আগে আমেরিকান শ্রমিকদের প্রতি যত্নশীল হতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status