ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
করোনা আতঙ্কে তিন টকায় ডিম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 March, 2020, 11:28 AM

করোনা আতঙ্কে তিন টকায় ডিম

করোনা আতঙ্কে তিন টকায় ডিম

পাইকারি মূল্যে ১ শত ডিমের দাম আটশো টাকা। অথচ করোনা পরিস্থিতির কারণে এখন বিক্রি করতে হচ্ছে মাত্র তিনশত থেকে সাড়ে তিনশ টাকায়।

আর লেয়ার ও ব্রয়লার মুরগি মাংসের দাম নেমে এসেছে অর্ধেকে। করোনা আতঙ্কে কয়দিন ধরে এমন অবস্থা গাজীপুরের খামারগুলোতে।

ডিম ও মুরগির মাধ্যমে প্রাণঘাতি এ ভাইরাসটি ছড়ায় এমন গুজবে ধ্বস নেমেছে এ শিল্পে। খামারিরা বলছেন, আতঙ্কে চাহিদা কমায় গুণতে হচ্ছে লোকসান। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে স্বল্প মূলধনের অনেক খামার।

মুরগি ও ডিমের মাধ্যমে ভাইরাস ছড়ানোর গুজবে উৎপাদিত ডিম ও মাংসের বাজার নেমে এসেছে অর্ধেকে। এতে চরম লোকসানের মুখে পড়েছে গাজীপুরের খামারিরা। এরই মধ্যে বন্ধে হয়ে গেছে অনেক ছোট খামার। বিশেষজ্ঞরা বলছেন, ডিম-মুরগির মাংসে করোনা ঝুঁকি নেই।

ভেটেরিনারি বিশেষজ্ঞ বলছেন, ডিম ও মুরগির মাংসে করোনা ভাইরাস একেবারেই ছড়ায় না। ডিম প্রোটিনের চাহিদা পূরণ করে মানবদেহে রোগ প্রতিরোধে সক্ষমতা বাড়ায়।

এই অবস্থায় প্রোটিনের চাহিদাসহ কর্মসংস্থান টিকিয়ে রাখতে সরকারের প্রতি এ শিল্পে ভর্তুকি দেয়ার দাবি জানান এই ব্যবসায়ী নেতা।

গাজীপুর জেলা পোল্ট্রি সামগ্রী বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি সাবেক সভাপতি এসএম মোকসেদ আলম বলেন, প্রোটিনের চাহিদা মেটানোর জন্য এবং যুবকদের বেকার হয়ে যাওয়া রোধের জন্য সরকার কিছু ভর্তুকি দিলে ভালো হয়।

গুজব প্রতিরোধে ব্যবস্থা নিয়ে জেলার সাত হাজার খামারি ও দেড় লক্ষাধিক পোল্ট্রি সংশ্লিষ্টদের রক্ষার দাবি পোল্ট্রি সমবায় সমিতির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status