ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
পানির খোঁজে মনপুরায় লোকালয়ে মায়াহরিণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2020, 10:43 PM

পানির খোঁজে মনপুরায় লোকালয়ে মায়াহরিণ

পানির খোঁজে মনপুরায় লোকালয়ে মায়াহরিণ

ভোলার মনপুরায় লোকালয় থেকে একটি মায়াহরিণ উদ্ধার করে বনবিভাগ।

শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ফরিদ কেরানির বাড়ি থেকে হরিণটিকে উদ্ধার করে বনবিভাগ। পরে রাতেই জংলার খাল সংলগ্ন বনে ছেড়ে দেয় বনবিভাগের বন প্রহরীরা।

জানা গেছে, শনিবার রাতে হরিণটি ফরিদ কেরানীর বাড়ি পুকুরে পানি পান করার সময় ডাল ক্ষেতের বেড়ার জালের সঙ্গে আটকা পড়ে। পরে হরিণটিকে ধরে বনবিভাগকে খবর দিলে বন প্রহরীরা এসে হরিণটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করে।

হাজিরহাট ইউনিয়ন বিট কর্মকর্তা মাসুদ রায়হান জানান, এই মৌসুমে মেঘনা নদীর পানি লবণাক্ত হয়ে যায়। তাই মিঠা পানির খোঁজে বিভিন্ন চরের বনের হরিণ লোকালয়ে চলে আসে। শনিবার রাতে হরিণটি আসলে উদ্ধার করে ফের বনে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status