ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ফুটবলকে নতুন করে পুনর্গঠিত হতে হবে: ইনফান্তিনো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 10:22 PM

ফুটবলকে নতুন করে পুনর্গঠিত হতে হবে: ইনফান্তিনো

ফুটবলকে নতুন করে পুনর্গঠিত হতে হবে: ইনফান্তিনো

করোনাভাইরাসের কারনে স্থবির হয়ে যাওয়া পুরো ফুটবল বিশ্বকে নতুন করে সব পরিকল্পনা ঠিক করতে হবে বলে মনে করেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। আগামী মে মাসের আগে কোন ধরনের ফুটবল মাঠে গড়ানোর আশা দেখছেন না ফিফা বস।

ফুটবলের এই প্রধান ব্যক্তি বলেছেন, ‘কোন ধরনের আতঙ্কিত না হয়ে সবাইকে একসাথে এর মোকাবেলা করতে হবে। প্রতিটি খেলোয়াড়ের স্বাস্থ্যের নিশ্চয়তা পেলেই কেবলমাত্র আমরা খেলা শুরু করবো। স্বাস্থ্যই প্রথম, এরপর সবকিছু।’

করোনা মহামারী পুরো ফুটবল বিশ্বকেই একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। ইতোমধ্যেই এই মহামারীতে আক্রান্ত হয়ে ১৬ হাজারেরও বেশী মানুষের মৃত্যু হয়েছে।

ইউরো ২০২০ ও কোপা আমেরিকা এক বছরের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। ২০২১ সালের এই টুর্নামেন্ট নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ৫০ বছর বয়সী সুইস এই ফুটবল ব্যক্তিত্ব বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে এই ভাইরাস কতটা প্রভাব ফেলেছে সেটাও আমাদের পর্যবেক্ষণ করতে হবে। আমরা জানি না কবে নাগাদ সবকিছু স্বাভাবিক হবে। কিন্তু অবশ্যই সুযোগের দিকে তাকিয়ে থাকতে হবে।

একধাপ পিছিয়ে গেলেও পুরো বিশ্ব ফুটবলকেই আমাদের নতুন ভাবে গড়ে তুলতে হবে, হতে পারে সেটা ভিন্ন ফর্মেটে। কিছু টুর্নামেন্টে হয়ত দলসংখ্যা কমে আসতে পারে। বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে।’

ইনফান্তিনোর চিন্তায় এখন খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন ও ট্রান্সফার। ৩০জুন বর্তমান ডেডলাইন শেষ হয়ে নতুন তারিখ শুরু হচ্ছে। কিন্তু এখানে বিকল্প কোন পন্থাও নেই। সে কারনেই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বিষয়গুলো মোকাবেলার আহবান জানিয়েছেন ফিফা প্রধান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status