ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
করোনায় ভয় পেয়েছেন ট্রাম্পও?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 6:22 PM

করোনায় ভয় পেয়েছেন ট্রাম্পও?

করোনায় ভয় পেয়েছেন ট্রাম্পও?

তিনি মার্কিন প্রেসিডেন্ট। সম্ভবত পৃথিবীর সব থেকে বেশি ক্ষমতা রয়েছে তারই হাতে। তাহলে ডোনাল্ড ট্রাম্পেরও কি করোনাভাইরাস হতে পারে? কয়েকদিন ধরেই এই প্রশ্নটি ওঠছিল। তবে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি-না, তা জানতে কোনো টেস্ট করাননি।

এই বিষয়ে কয়েকদিন আগেই হোয়াইট হাউসের পক্ষ থেকে সাফ জানানো হয়, ট্রাম্প পুরোপুরি সুস্থ আছেন এবং তার করোনা টেস্ট করানো হয়নি। যদিও এর আগে তিনি দেশের একাধিক আইনজীবীদের সান্নিধ্যে আসেন যাদের মাধ্যমে করোনা সংক্রমণের সুযোগ ছিল বলে জানা যাচ্ছে। এদের মধ্যে অনেকেই এর আগে করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসেন; যার ফলে তারা প্রত্যেকেই এখন ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন বলে জানা যাচ্ছে।

আর এরপর শুক্রবার একটি খবর প্রকাশ হয়, যাতে বদলে যায় চিত্রটা। জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। কয়েকদিন আগেই নাকি তিনি সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তাতেই আরো উদ্বেগ ছড়ায় ওয়াশিংটনে। পরে যদিও বলসোনারো নিজে দাবি করেন যে তার শরীরে করোনাভাইরাসের কোনো চিহ্ন নেই। তবে এই নিয়ে কোনো সুযোগ নিতে চাইছে না আমেরিকা।

শেষ পর্যন্ত করোনাভাইরাসের পরীক্ষা করাতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গেছে খুব শিগগিরই তিনি করোনাভাইরাসের টেস্ট করাবেন। প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রভাব ভালো মতোই পড়েছে আমেরিকার ওপর। সেদেশে এখনো পর্যন্ত এই সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন।

এদিকে, এই পরিস্থিতিতে আমেরিকায় জরুরি অবস্থা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদ সম্মেলনে বলেন, আগামী ৮ সপ্তাহ আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক ভেবে-চিন্তে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। কোভিড-১৯-কে হারানোর জন্য চিকিৎসক ও জনগণকে অনেক কিছু শিখতে হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও করেন।

পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রতিটি হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া তিনি ৫০ বিলিয়ন ডলারের বরাদ্দের ঘোষণা করেন। তিনি জানান, চিকিৎসার জন্য আমেরিকার বিভিন্ন প্রাদেশিক সরকার ও অঞ্চলগুলো বিপদকালীন ত্রাণ তহবিল থেকে সর্বোচ্চ ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত দেবে মার্কিন প্রশাসন। এ ছাড়া চিকিৎসা বিমার ওপর আরপিত নিয়মও জরুরি অবস্থার ভিত্তিতে শিথিল করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status