ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
করোনা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট বাতিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 6:15 PM

করোনা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট বাতিল

করোনা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট বাতিল

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ও তিনটি দেশীয় ফ্লাইট রয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারে বি-৩৭৩ বিমানের পরিবর্তে ড্যাশ-৮ বিমান পরিচালিত হবে। মূলত যাত্রী সংখ্যা কমে যাওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। কারণ বি-৩৭৩ বিমান বেশি সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করে।

বাতিল হওয়া দেশীয় ফ্লাইট তিনটি হলো- ১৫ মার্চ ঢাকা-যশোর, ১৫ ও ১৬ মার্চ ঢাকা-রাজশাহী ও ১৬ মার্চ ঢাকা-সৈয়দপুর রুটের ফ্লাইট। আর আন্তর্জাতিক ফ্লাইট দুটি হচ্ছে- ২৪, ২৯, ৩০ এবং ৩১ মার্চ ঢাকা-কাঠমান্ডু, ১৬, ২৩ ও ৩০ মার্চ ঢাকা-ব্যাংক ফ্লাইট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status