ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ধৈর্য্য ধরুন, ব্যর্থ হলে নেতৃত্ব ছেড়ে দেব : তামিম ইকবাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 5:34 PM

ধৈর্য্য ধরুন, ব্যর্থ হলে নেতৃত্ব ছেড়ে দেব : তামিম ইকবাল

ধৈর্য্য ধরুন, ব্যর্থ হলে নেতৃত্ব ছেড়ে দেব : তামিম ইকবাল

মাশরাফি বিন মুর্তজার স্থলে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে মাশরাফি নিজেকে এতটাই উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে, তামিম হিমালয়সম প্রত্যাশার চাপ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দেওয়ার আগে অধিনায়কত্বের অনুশীলন করার ভালো সুযোগ পাচ্ছেন ওয়ানডে অধিনায়ক তামিম। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের নেতৃত্ব দেবেন তিনি।

আজ শনিবার প্রাইম ব্যাংকের অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, 'আমি আপাতত এটাই সবাইকে বলতে পারি, আমার এ ক্ষেত্রে একটু ধৈর্য রাখেন। নিজের ব্যাটিংয়ে এক সিরিজ, দুই সিরিজ বা পাঁচটায় ব্যর্থতা হতেই পারে। আশা করি হবে না। অধৈর্য হব না, আপনারাও হবেন না। দর্শকদেরও একই অনুরোধ করব। চেষ্টা করব যেন, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।'

হুট করেই মাশরাফির শূন্যতা পূরণের আশা দেখাননি তামিম। মাশরাফি ছিলেন মাঠে ও মাঠের বাইরে বাংলাদেশের সেরা অধিনায়ক। বাংলাদেশের প্রেক্ষাপটে মাঠের বাইরের অধিনায়কত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে তামিম নিজেকে ব্যর্থ মনে করলে দায়িত্ব নিজ থেকে ছেড়ে দেবেন বলেই জানালেন, 'যদি কোনো কারণে কোনো সময়- সেটা ছয় মাস হোক বা এক বছর, আমার যদি মনে হয় আমি দলের সঙ্গে সুবিচার করছি না, তাহলে আমিই হব প্রথমজন, যে সরে দাঁড়ানোর কথা বলবে। আমিই সবার আগে হাত তুলে বলব "স্যরি"।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status