ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
৯৯৯-এ কল, ধর্ষণ থেকে রক্ষা পেলেন গৃহবধূ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 5:27 PM

৯৯৯-এ কল, ধর্ষণ থেকে রক্ষা পেলেন গৃহবধূ

৯৯৯-এ কল, ধর্ষণ থেকে রক্ষা পেলেন গৃহবধূ

নীলফামারীর ডোমারে ৯৯৯-এ কল করে ধর্ষণ থেকে রক্ষা পেয়েছেন এক গৃহবধূ। ধর্ষণচেষ্টাকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার পাঙ্গা মটুকপুর ইউপির উত্তর মটুকপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক রবিউল ইসলাম ভুট্টু ওই গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী ঢাকায় রিকশা চালান। তিনি বাড়ির পাশেই একটি দোকানে কাজ করেন। দোকানে কাজের সময় প্রায়ই অনৈতিক প্রস্তাব দিতেন প্রতিবেশী রবিউল ইসলাম ভুট্টু। প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাতে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রবিউল ইসলাম ভুট্টুকে আটক করে। পরে ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানানো হলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষণচেষ্টাকারী রবিউলকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। রবিউল ইসলাম ভুট্টুকে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status