ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
এক বছর পর মৃত ছেলের ‘হৃদস্পন্দন’ শুনে কাঁদলেন বাবা (ভিডিওসহ)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 4:55 PM

এক বছর পর মৃত ছেলের ‘হৃদস্পন্দন’ শুনে কাঁদলেন বাবা (ভিডিওসহ)

এক বছর পর মৃত ছেলের ‘হৃদস্পন্দন’ শুনে কাঁদলেন বাবা (ভিডিওসহ)

গত বছর গাড়ি দুর্ঘটনায় মারা যায় ১৬ বছরের সন্তান। ছেলের অকাল মৃত্যুর পর যদি তার হৃদস্পন্দন শুনতে পান বাবা, তবে তার চোখে পানি এসে যাওয়াটাই স্বাভাবিক। এমনই একটি ভিডিও পোস্ট হয়েছে এক টুইটার হ্যান্ডলে।

রেক্স চ্যাপম্যান নামে একটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিওটি পোস্ট হয়েছে। সেখানে এক ব্যক্তির ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, গত বছর ছেলে মারা যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেন, ছেলের অঙ্গ দান করে দেবেন। সেই মতো হৃদযন্ত্রও দান করা হয়। সেই হৃদযন্ত্র নিয়ে এক কিশোর জীবন ফিরে পায়। কৃতজ্ঞতা জানাতে ওই কিশোর অঙ্গদাতার বাবাকে একটি উপহার পাঠায় গত মাসে। সেই উপহার পেয়েই কেঁদে ফেলেন ওই ব্যক্তি।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি একটি গিফ্ট বক্স খুলছেন, সঙ্গে একটি চিঠি পড়ছেন। সেই চিঠিতে কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রকাশ করা হয়েছে। আর গিফ্ট বক্স থেকে বেরয় একটি ছোট টেডি বেয়ার। সেই টেডিতে লাগানো সাউন্ড সিস্টেম থেকে শোনা যাচ্ছে হৃদস্পন্দন।এই হৃদস্পন্দনসেই দান করা হৃদযন্ত্রটির।

ওই ব্যক্তি কয়েক মুহূর্ত কান পেতে শুনতে থাকেন অকালমৃত ছেলের হৃদস্পন্দন। কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে ধরে রাখতে পারেননি। আবেগে, দুঃখে কেঁদে ফেলেন। যিনি ক্যামেরাবন্দি করছিলেন গোটা ঘটনা, তাকে রেকর্ডিং বন্ধ করতে বলেন।

ভিডিওটি শুক্রবার পোস্ট হয়েছে। মাত্র ১১ ঘণ্টায় সেটি ৪৩ লাখের বেশি বার দেখা হয়েছে। সেই সঙ্গে প্রচুর লাইক ও শেয়ার হয়েছে।এই ভিডিওটি মোহাম্মদ লিলা নামে এক সাংবাদিকের কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন রেক্স চ্যাপম্যান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status