ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
অপহরণের ৫ দিন পরও কসবায় উদ্ধার হয়নি স্কুলছাত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 4:39 PM

অপহরণের ৫ দিন পরও কসবায় উদ্ধার হয়নি স্কুলছাত্রী

অপহরণের ৫ দিন পরও কসবায় উদ্ধার হয়নি স্কুলছাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপহরণের ৫দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী শ্রাবনী দেবনাথ (১৫)। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এক নারীসহ ছয়জনকে গ্রেফতার করলেও এখনো উদ্ধার হয়নি অপহৃত ওই শিক্ষার্থী।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের প্রদীপ চন্দ্র দেবনাথের মেয়ে শ্রাবনী দেবনাথ কৈখলা রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মেহেদী হাসান (১৯) তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। কয়েক দফা শালিসও হয়েছে। গত  ১০ মার্চ বিকালে শ্রাবনীকে বাড়ি থেকে মেহেদী জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত বুধবার রাতে শ্রাবনীর বাবা প্রদীপ চন্দ্র দেবনাথ বাদী হয়ে মেহেদী হাসানকে প্রধান আসামি করে তার বাবা, মা-চাচা, ভাইসহ ৭জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে অপহরণের মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ মেহেীদ হাসানের বাবা জয়নাল আবেদীন, মা জুবেদা খাতুন, প্রতিবেশী হুমায়ুন মিয়া ও মো. বাছির মিয়াকে গ্রেফতার করেছে।   
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status