ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ইজেনারেশনের পরিচালন ও বিক্রয় বিভাগে নতুন পরিচালক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 4:38 PM

ইজেনারেশনের পরিচালন ও বিক্রয় বিভাগে নতুন পরিচালক

ইজেনারেশনের পরিচালন ও বিক্রয় বিভাগে নতুন পরিচালক

ইজেনারেশনের পরিচালন ও বিক্রয় বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এমরান আবদুল্লাহ। তিনি এর আগে ইজেনারেশন এর বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায় সম্পর্ক তৈরি, পণ্য এবং সেবার প্রচার এবং গ্রাহকদের পরিপূর্ণ সন্তুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।


প্রায় ১৫ বছরের অভিজ্ঞতায় এমরান আবদুল্লাহ নিজেকে একজন সফল নির্বাহী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বৃহৎ প্রকল্প পরিচালনা এবং নেতৃত্বদান, পরিচালন অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা এবং গ্রাহকদের সহায়তার ক্ষেত্রে একাগ্রতার পরিচয় দিয়েছেন তিনি।

এমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বিভাগ থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতক, একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে ই-বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

ইজেনারেশনে যোগদানের আগে এমরান আব্দুল্লাহ ঢাকা ব্যাংক লিমিটেড এবং গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের মতো বৃহৎ কোম্পানিতে ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করেছেন। এসব প্রতিষ্ঠানের বার্ষিক আয় বৃদ্ধি এবং সামগ্রিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status