|
ক্রিকেটে মত্তো এই কুকুর উইকেটকিপারের দায়িত্ব পালনে ব্যস্ত। (ভিডিও) ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
|
ক্রিকেটে মত্তো এই কুকুর উইকেটকিপারের দায়িত্ব পালনে ব্যস্ত। (ভিডিও) ভাইরাল ৪৪ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাদের সঙ্গে ক্রিকেটে মত্তো একটি কুকুর। সেখানে রীতিমত উইকেটকিপারের ভূমিকায় পেছনে দাঁড়িয়ে খেলছে কুকুরটি। আবার বলও ধরছে। দেখা যায় কুকুরটি প্রতিটি বলকেই অত্যন্ত মনোযোগের সঙ্গে ধরছে। এমনকি খেলোয়াড়কে রান নিতে বাধা দেয়ার জন্য বলের পিছনে ছুটছে। একই সঙ্গে পরের বল করার আগে কুকুরটি তার নির্দিষ্ট অবস্থানে দাঁড়িয়ে যাচ্ছে। চূড়ান্ত বলটিতে, বোলার একটি বাউন্সার করে যেটি ধরার জন্য কুকুরটি লাফ দেয় এবং বলটি ধরে। এই ভিডিওটি শেয়ার করে সিমি গ্রেওয়াল লিখেছেন, An award for the Best Fielder of the Year!! ভিডিওটিতে তিনি কুকুরটিকে বেস্ট ফিল্ডার অফ দা ইয়ারের সম্মান দিয়েছেন। যাতে সমর্থন জানিয়েছেন একাধিকজন। অনেকে আবার মজা করে লিখেছেন ওই কুকুরটি হয়তো মহেন্দ্র সিং ধোনীর পোষা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
