ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
খালুর হাতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 11:03 PM

খালুর হাতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ!

খালুর হাতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ!

রাজবাড়ী জেলা সদরের মিজানপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খালু উজ্জল গাজিকে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জল গাজি সদর উপজেলার মিজানুপুর ইউপির পাচথুবি এলাকার আলী হোসেন গাজীর ছেলে।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বুধবার রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার(১০ মার্চ) ওই শিক্ষার্থীর মা পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সময় অভিযুক্ত উজ্জ্বল শিশুটিকে ঘরে ডেকে নেয়। প্রথমে তাকে দিয়ে মাথা ম্যাসেজ করিয়ে নেয়। এর একপর্যায়ে তাকে ধর্ষণ করে। এ সময় ঘরে উজ্জ্বলের স্ত্রী প্রবেশ করে চিৎকার করলে প্রতিবেশীরা এসে জড়ো হয়। পরে স্থানীয়রা উজ্জ্বলকে আটক করে পুলিশে খবর দেয়। শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মেয়েটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা স্বীকার করে রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status