ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
অবশেষে বেনাপোলে বসলো থার্মাল স্ক্যানার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 8:41 PM

অবশেষে বেনাপোলে বসলো থার্মাল স্ক্যানার

অবশেষে বেনাপোলে বসলো থার্মাল স্ক্যানার

লোক দেখানো একটি স্ক্যানার নিয়ে অদক্ষ লোক দিয়ে করোনাভাইরাস পরীক্ষার কাজ চলছিল যশোরের বেনাপোল চেকপোস্টে। গতকাল মঙ্গলবার(১০ মার্চ) ‘বেনাপোল চেকপোস্টে করোনা পরীক্ষায় নেই কোনো স্বাস্থ্যকর্মী’

এতে নড়েচড়ে বসেছে বেনাপোল চেকপোস্ট কর্তৃপক্ষ। অবশেষে চেকপোস্টে করোনাসহ অন্যান্য ভাইরাস শনাক্তের জন্য বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। ভারত থেকে ফিরে আসার আগমনী ইমিগ্রেশন শাখায় স্ক্যানারটি বসানো হয়েছে।

বেনাপোাল ইমিগ্রেশন মেডিকেল টিমের ইনচার্জ হাসানুজ্জামান বলেন, স্ক্যানারটি অত্যন্ত আধুনিক। এটা বাহির থেকে প্রতিটি যাত্রীর তাপমাত্রা অটোমেটিক নির্ণয় করতে পারে। এছাড়া যার তাপমাত্রা যত বেশি সেখানে তার শরীরের ওপর ‘হাই’ লেখা দেখায় এই স্ক্যানারটি।

বুধাবার সকালে বেনাপোল ইমিগ্রেশনের আগমনী শাখায় দেখা গেছে, নতুন এই মেশিনটি সব যাত্রীদের তাপমাত্রা অটোমেটিক নির্ণয় করছে।

ইনচার্জ হাসানুজ্জামান আরো জানান, এই মেশিন দেশে মাত্র তিনটি স্থাপন করা হয়েছে। এরমধ্যে চট্রগ্রাম, শাহাজালাল বিমানবন্দর এবং বেনাপোল ইমিগ্রেশনে। যার তাপমাত্রা ১০০ ডিগ্রির উপর তাকে চিকিৎসক আজিম উদ্দিনের নিকট নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

উল্লেখ্য, দেশের এই বৃহত্তম স্থলবন্দরে প্রতিদিন আমদানি পণ্য নিয়ে ভারত থেকে কমপক্ষে ৩-৪ শত ট্রাক আসে। এর সঙ্গে একজন চালকসহ দুইজন হেলপার থাকেন। তারাও ভারতের বিভিন্ন প্রদেশ থেকে পণ্য নিয়ে এই বন্দরে প্রবেশ করেন। সরাসরি ঢাকা কলকাতা কয়েকটি পরিবহনও চলে এই পথে। এছাড়াও বন্ধন এক্সপ্রেস নামে একটি ট্রেন ও পণ্যবাহী ওয়াগান ট্রেন আসে ভারত থেকে। তাই সচেতন মহল এসব গাড়ির চালক এবং যাত্রীদের পরীক্ষার ব্যাপারে জোর দাবি জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status