ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 8:16 PM

দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ

দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ

জামালপুরে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে তার পরিবার। বুধবার  দুপুরে ধর্ষণের শিকার ওই শিশুর ডাক্তারি পরীক্ষা জামালপুর সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

ওই শিশুর পরিবারের অভিযোগ, গত ৮ মার্চ বিকালে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের একটি গ্রামের দ্বিতীয়  শ্রে্িরণর এক শিক্ষার্থী ওই গ্রামের নিজাম উদ্দিনের মুদি দোকানে যায়।
এ সময় মুদি দোকানদার নিজাম ওই শিশুকে সন্দেশ ও আচারের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী ভাটিপাড়া পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আবাসিক কক্ষে নিয়ে ধর্ষণ করেন এবং কাউকে কিছু না জানানোর জন্য ওই শিশুকে ভয়ভীতি দেখান। পরে ঘটনা জানাজানি হলে বুধবার ওই শিশুর নানী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ওই মুদি দোকানদার পলাতক রয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status