ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সেরা ভাবিকে খুঁজছে দীপ্ত টিভি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 5:37 PM

সেরা ভাবিকে খুঁজছে দীপ্ত টিভি

সেরা ভাবিকে খুঁজছে দীপ্ত টিভি

পরিবারের নেপথ্যের প্রধান ব্যক্তি হলো ভাবি। সেই ভাবি- কখনো মা, কখনো বোন, আবার কখনো স্ত্রীর ভূমিকায় থাকেন। যিনি নীরবে, নিভৃতে কঠোর পরিশ্রম আর ভালোবাসায় আগলে রাখেন তার পরিবারকে। সেই ভাবিই সেরা ভাবি।

সেই সেরা ভাবিদের নিয়ে দীপ্ত টিভি শুরু করছে পারিবারিক গেম শো ‘সেরা ভাবি’।

এখানে ‘সেরা ভাবি’দের অজানা গল্প জানা যাবে। কি তার ইচ্ছা, কি তার অনিচ্ছা, কীভাবে সংসার সামলে চলেছেন বছরের পর বছর। তার পাওয়া না পাওয়া, আনন্দ উচ্ছ্বাসের গল্পের পাশাপাশি মজাদার গেম হবে। পরিবারের সবার সাথে অনেক অনেক গেমের সাথে থাকবে অসংখ্য পুরস্কার।

দীপ্ত টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, যিনি আন্তরিক, হাসিখুশি, মন খুলে কথা বলতে ইচ্ছুক, শুধু তারাই যোগাযোগ করতে পারবে এ প্রতিযোগিতায়।

পারিবারিক মূলবোধ তৈরির পাশাপাশি ভালোবাসার বন্ধন গভীর এবং দৃঢ় করার লক্ষ্যেই এই গেম শো নিয়ে হাজির হচ্ছে বেসরকারি টিভি চ্যানেলটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status