ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 10:08 AM

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি নাদিন ডরিস। দেশটির প্রথম কোনও এমপি হিসেবে ডরিসই এ ভাইরাসে আক্রান্ত হলেন।

বুধবার (১১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চিকিৎসকদের পরামর্শ অনুসারে এখন নিজের বাসভবনে সেল্ফ-আইসোলেশনে (বিচ্ছিন্নভাবে বসবাস) আছেন নাদিন ডরিস। সেখানেই তাকে সেবা দিচ্ছেন সরকারি চিকিৎসকরা।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৫ মার্চ ডরিসের প্রথম করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়। সেদিন তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের বাসভবন ডাউনিং স্ট্রিস্টে তার সভাপতিত্বে একটি সভায় অংশ নেন। ৬ মার্চ সেলফ-আইসোলেশনে (বিচ্ছিন্নভাবে থাকা) চলে যান ডরিস।

তবে সাম্প্রতিক দিনগুলোতে ডরিস স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে কতোটি সভায় অংশ নিয়েছেন বা কাদের সঙ্গে মিশেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া ডরিসের সঙ্গে সভায় অংশ নেয়ার কারণে প্রধানমন্ত্রী জনসনেরও করোনা টেস্ট হয়েছে কি-না, তা জানায়নি তার বাসভবন।

তবে ৬২ বছর বয়সী ডরিস এক বিবৃতিতে জানান, ভাইরাস শনাক্ত হওয়ার আগে তিনি কাদের সঙ্গে মিশেছেন, তাদেরও কোয়ারেন্টাইনের আওতায় আনতে কাজ শুরু করেছে জাতীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচএস।

নিজের ৮৪ বছর বয়সী মাকে নিয়ে চিন্তিত স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপসর্গ দেখা দেয়ার আগে মা আমার সঙ্গেই ছিলেন। মঙ্গলবার থেকেই তাকে কাশতে দেখা যায়।

যুক্তরাজ্যে করোনাভাইরাস ছড়ানোর পর এখন পর্যন্ত ৩৮২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬ জন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status