ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
ভারতের বিরুদ্ধে খেলতে ঘৃণা বোধ করি: অজি পেসার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 March, 2020, 11:31 AM

ভারতের বিরুদ্ধে খেলতে ঘৃণা বোধ করি: অজি পেসার

ভারতের বিরুদ্ধে খেলতে ঘৃণা বোধ করি: অজি পেসার

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এ দুই দল। ঘটনাচক্রে ফাইনালেও দুই দলই মুখোমুখি হতে চলেছে।

প্রথম ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের হাতছানি অজিদের সামনে। ফাইনালে তাই বদলার ম্যাচ অস্ট্রেলিয়ার সামনে। ফাইনালে নামার ৪৮ ঘণ্টা আগেই মাইন্ড গেম শুরু করে দিল অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের বদলা নিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চায় অজি তরুণীরা। ভারতকে হারানোর পাশাপাশি বিশ্বকাপ জিতে নেওয়া। অজি পেসার মেগান স্কাট নাকি ভারতীয় ওপেনার শেফালি ভার্মা আর স্মৃতি মান্ধানাকে বোলিং করতে চান না! অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের কাছে এমনই অনুরোধ করেছেন তিনি। কিন্তু কেন?

গতমাসে ত্রিদেশিয় সিরিজে শেফালি প্রথম বলেই স্কাটকে চার মারেন। আর সেই ওভারেই স্মৃতি মান্ধানা নাকি বিরাট একটা ছক্কা হাঁকান। প্রথম ওভারে নাকি ১৬ রান দিয়েছিলেন তিনি।

আর তাই স্কাট বলেন, তিনি ভারতীয়দের বিরুদ্ধে খেলতে ঘৃনা বোধ করেন। তারা আমাকে আঘাত করেছে। ত্রিদেশিয় সিরিজে ওই ছক্কাটা আমি ভুলতে পারছি না। আমার ক্যারিয়ারে এতো বড় ছয় এর আগে কেউ মারেনি।

ফাইনালে নামার আগে মেগান স্কাট বলেন, ভারতীয়দের আটকাতে অবশ্যই আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তবে আমি এটুকু বলতে পারি পাওয়ার প্লে তে আমি ওদের বিরুদ্ধে বল করতে চাই না। কারণ ওরা দুইজনেই (শেফালি-স্মৃতি) আমাকে খুব সহজেই খেলে দেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status