ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
ব্রাজিলে ভূমিধস, নিহতের সংখ্যা বেড়ে ৩১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 March, 2020, 11:24 AM

ব্রাজিলে ভূমিধস, নিহতের সংখ্যা বেড়ে ৩১

ব্রাজিলে ভূমিধস, নিহতের সংখ্যা বেড়ে ৩১

ব্রাজিলের সাও পাওলোতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩১ জনে। নিখোঁজ রয়েছে আরও ৪৯ জন।

সাও পাওলো সরকারের দেওয়া এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো আরও জানায়, এই দুর্যোগে অন্তত পাঁচশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, বর্তমানে তারা অস্থায়ী ঘর বানিয়ে আশপাশের এলাকায় জীবন-যাপন করছেন। আর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন কর্মীরা।

এদিকে সাও পাওলো সরকার ভূমিধসের ঘটনায় যারা সহায় সম্বল হারিয়েছেন তাদের জন্য জরুরি মানবিক সেবা হিসেবে ২১ টন খাদ্যপণ্য পাঠিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status