ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের ফটকে আত্মঘাতী হামলা, নিহত ২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 7:30 PM

তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের ফটকে আত্মঘাতী হামলা, নিহত ২

তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের ফটকে আত্মঘাতী হামলা, নিহত ২

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফটকের সামনে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে দুই সন্ত্রাসী। এতে প্রাণ গেছে দুই হামলাকারীর। আহত হয়েছেন স্থানীয় পাঁচ পুলিশ সদস্য।

শুক্রবার (৬ মার্চ) মোটরসাইকেলযোগে আসা ওই সন্ত্রাসীরা তিউনিসের বার্গেস দুলাক এলাকায় দূতাবাসে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লে এ বোমার বিস্ফোরণ ঘটায়। কয়েক মাসের মধ্যে তিউনিসিয়ায় এটি বড় গুরুতর হামলা বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বোমা বিস্ফোরণে দূতাবাসের বাইরে থাকা যানবাহন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলা চালানোর সময় দুই আত্মঘাতী প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

আমিরা নামে নিকটস্থ এক দোকানি বলেন, সন্ত্রাসীকে মোটরসাইকেলযোগে পুলিশের পোস্টের দিকে যেতে দেখার পর বিকট শব্দে বিস্ফোরণ শুনি। এরপর দেখি সন্ত্রাসীর মরদেহ রাস্তায় পড়ে আছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় এই হামলার কথা জানিয়ে নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়।

কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সশস্ত্র সন্ত্রাসীরা কয়েক বছর ধরে তিউনিসিয়ায় এ ধরনের হামলা চালিয়ে আসছে। ওইসব হামলার কোনো কোনোটির দায় স্বীকার করেছিল আইএস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status