ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
দেশের ইতিহাসে সর্বোচ্চ ইনিংস লিটনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 7:27 PM

দেশের ইতিহাসে সর্বোচ্চ ইনিংস লিটনের

দেশের ইতিহাসে সর্বোচ্চ ইনিংস লিটনের

অধিনায়ক হিসেবে মাশরাফীর বিদায়ী ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে রেকর্ড রানের পর এবার যেকোনো উইকেট জুটিতেই সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। এছাড়া বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন লিটন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭৯ রান।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আনুষ্ঠানিকতার এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংস উদ্বোধন করেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন দুজন। তাদের ব্যাটে নবম ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা।

দুর্দান্ত সব ক্রিকেটীয় শটের ফুলঝুরি ছুটিয়ে অর্ধশতক তুলে নেন দুইজনই। ৫৪ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি হাঁকান লিটন। অপরপ্রান্তে ৪৮তম ফিফটি পূরণ করতে তামিম খেলেন ৬০ বল।

চারদিকে বাহারি শট খেলে তামিম ইকবাল শতক পূর্ণ করেন ৯৮ বলে। এটি তার ক্যারিয়ারের ত্রয়োদশ শতক।

এর আগে জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১১৪ বলে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিয়েছেন লিটন দাস। এর মধ্য দিয়ে ২২তম টাইগার ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চম উইকেটে ২২৪ রানের জুটি গড়েছিলেন তারা। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।

এছাড়া উদ্বোধনী জুটিতে লিটন-তামিম ভেঙেছেন ২১ বছর আগে গড়া শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির ১৭০ রানের রেকর্ড। সে রেকর্ডটিও ছিলো এই জিম্বাবুয়ের বিপক্ষেই, ঢাকায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status