ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
তামিমের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 6:58 PM

তামিমের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

তামিমের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। আগের ম্যাচে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের রানের ইনিংস খেলেছিলেন তামিম। দুই দিনের ব্যবধানে সিলেটের সেই একই ভেন্যুতে আরও একটি সেঞ্চুরি করলেন দেশ সেরা এ ওপেনার।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাটিংয়ে নেমে লিটন দাসকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে রানের রেকর্ড গড়েন তামিম ইকবাল।

২১ বছর আগে ১৯৯৯ সালে শাহরিয়ার হোসেন বিদ্যুত ও মেহরাব হোসেন অপির গড়া ১৭০ রানের রেকর্ড ভাঙেন লিটন-তামিম।

শুধু উদ্বোধনী জুটিতেই নয়, বাংলাদেশের হয়ে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন তারা।

আগের ম্যাচে ১৩৬ বলে ২০টি চার ও ৩ ছক্কায় ঝকঝকে ১৫৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা তামিম শুক্রবারও সেঞ্চুরি করেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status