ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
স্ত্রীর জীবননাশের পর চালাকি করল স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 7:25 PM

স্ত্রীর জীবননাশের পর চালাকি করল স্বামী

স্ত্রীর জীবননাশের পর চালাকি করল স্বামী

মা-বাবার অমতে সুরভী আক্তারকে গোপনে বিয়ে করেন জসিম উদ্দিন রানা। ছয় মাস সংসারও করেন তারা। কিন্তু দেনমোহর ধার্য না হওয়ায় পুনরায় বিয়ে করতে বলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মশারি টানিয়ে পালিয়ে যান স্বামী। এমনই অভিযোগ নিহতের স্বজনদের।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন দক্ষিণ বাজার থেকে মশারির ভেতর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত রানা পলাতক রয়েছেন।

নিহত সুরভী আক্তার মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে ও নাজিমউদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত রানা বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা করমজাতলা এলাকার জলিলের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ছয় মাস আগে সুরভীর সঙ্গে মোবাইলে প্রেম হয় রানার। মা-বাবা রাজি না হওয়ায় দেনমোহর ছাড়াই তারা পালিয়ে বিয়ে করেন। এক মাস আগে প্রাণ কোম্পানির এসআর পদে চাকরি পান রানা। এরপর তিনি স্ত্রীকে নিয়ে কাঞ্চন দক্ষিণ বাজারে মনির হোসেন মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন।

তিনি আরো জানান, কয়েক দিন আগে বিয়ে মেনে নেবে বলে জানান সুরভীর স্বজনরা। এজন্য দেনমোহর ধার্য করে পুনরায় বিয়ের কথা বলেন স্ত্রী। এ নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। এরই জেরে বৃহস্পতিবার রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মশারি টানিয়ে তালা লাগিয়ে পালিয়ে যান রানা।

নিহতের বাবা দেলোয়ার জানান, সুরভী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ঘটনার দিন বিকেলে তাকে মোবাইলে জানান রানা। এছাড়া তাদের তাড়াতাড়ি কাঞ্চন দক্ষিণ বাজারে যেতে বলা হয়।

এদিকে সন্ধ্যায় ঘর থেকে বের না হওয়ায় আশপাশের লোকজন জানালা দিয়ে মশারির ভেতর সুরভীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বলেন, নিহতের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status