ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমিরাতে ১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে জুমার নামাজ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 9:04 PM

আমিরাতে ১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে জুমার নামাজ!

আমিরাতে ১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে জুমার নামাজ!

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবারের নাজম সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমিরাতে জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্টস দেশটির ইমামদের জুমার নামাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

জুমার নামাজের সময় পবিত্র কুরআনের মাত্র দুটি আয়াত তেলাওয়াত করতে বলা হয়েছে ইমাদের। এছাড়াও বলা হয়েছে, নামাজে ১০ মিনিটের বেশি সময় নেওয়া উচিত নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত এই পদক্ষেপগুলো ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করবে।

করোনার সময়ে অত্যাধুনিক চিকিৎসার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে আগামী ৮ তারিখ থেকে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান এক মাসের বন্ধ ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status