আমাকে নগ্ন দেখানোর চেষ্টা হয়েছে: ইমরান খানের স্ত্রীর ক্ষোভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 9:05 PM
আমাকে নগ্ন দেখানোর চেষ্টা হয়েছে: ইমরান খানের স্ত্রীর ক্ষোভ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ (খান) তার একটি ছবিতে তাকে নগ্ন দেখানোর চেষ্টায় ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জেমাইমা জানিয়েছেন, ভুল তথ্য দিয়ে তাঁকে প্রায় নগ্ন দেখানোর চেষ্টা করা হয়েছে।
সামাজকি যোগাযোগ মাধ্যমে সম্প্রতি তার একটি ছবি ভাইরাল হয়। যেখানে দাবি করা হয়েছে তিনি নাকি অন্তর্বাস পরেননি।
নিজের ভেরিফায়েড টুইটারে বুধবার (৪ মার্চ) একটি পোস্ট করেছেন জেমাইমা। সেখানে তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে একটি সংবাদের স্ক্রিনশট এবং তার দুটি ছবি রয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি স্কার্ট পরে হেঁটে আসছেন। শেষ ছবিতে দেখা যাচ্ছে, তিনি গাড়ি থেকে বের হচ্ছেন। আর সেই সময় তার স্কার্ট একটু উপরে উঠে গেছে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়।
সংবাদের যে অংশটি জেমাইমা স্ক্রিনশট হিসেবে পোস্ট করেছেন, সেখানে লেখা রয়েছে, ‘ছবিতে দেখা যাচ্ছে তিনি কোনও অন্তর্বাস পরেননি।’ নিজের পোস্টে জেমাইমা জানিয়েছেন, তিনি স্বচ্ছ অন্তর্বাস পরেছিলেন। তাকে ‘প্রায় নগ্ন’ দেখানোর জন্য পাপারাৎজিদের আক্রমণও করেন জেমাইমা। পাশাপাশি ফটোগ্রাফারদের ঝুঁকে পড়ে ছবি তোলার প্রবণতারও সমালোচনা করেন তিনি।
ইমরানে খানের সাবেক স্ত্রীর এই ছবি ২০০৮ সালের। লন্ডনের এক রেস্তরাঁয় ফিল্ম ও টেলিভিশন পুরস্কারের (বাফটা) অনুষ্ঠানের আগের পার্টিতে যোগ দেন তিনি। সেখানেই এই অবস্থায় ক্যামেরাবন্দি হন তিনি। কয়েকটি পত্রিকায় সেই ছবি প্রকাশও হয়। তবে হঠাৎ এতদিন পর জেমাইমা সেই পুরনো ছবি পোস্ট করে কেন ক্ষোভ প্রকাশ করলেন; তা জানা যায়নি।
এদিকে জেমাইমার পোস্টে প্রচুর কমেন্ট পড়েছে। সেখানে অনেকেই তাকে মানহানির মামলা কার পরামর্শ দিয়েছেন। এরইমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে জেমাইমার পোস্ট।