|
সংবাদ প্রকাশের পর বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত উঠছে জাতীয় পতাকা
বাগমারা প্রতিনিধি
|
|
সংবাদ প্রকাশের পর বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত উঠছে জাতীয় পতাকা এমন ঘটনা নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার আলোচনায় আসে স্বাস্থ্য কমপ্লেক্সে কেন উঠেনা জাতীয় পতাকা। সেই সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন যে,আগামী দিন থেকে প্রতিদিন জাতীয় পতাকা উঠানো হবে। সেই থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে উঠানো হচ্ছে জাতীয় পতাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতার যুদ্ধে লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পরিচয় টুকুও যেন মুছে দেয়ার চেষ্টা। সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই কাজই হচ্ছে না এই স্বাস্থ্য কমপ্লেক্সে। সরকার স্বাস্থ্য সেবায় নিশ্চিতে বদ্ধ পরিকর। স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করে চলেছেন। অথচ সেই স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকাই উত্তোলন করা হয় না। উপজেলা পরিষদ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, থানা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ভবনে প্রতিনিয়ত উত্তোলন হয়ে থাকে জাতীয় পতাকা। সেখানে উপজেলা পরিষদের বাহিরে থেকে কেন স্বাধীনতাকে অবমাননা করা হচ্ছে এমন প্রশ্ন উঠেছে জনমনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রাব্বানীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। তাই আমরা কেবল জাতীয় দিবসগুলোতেই জাতীয় উত্তোলন করে থাকতাম। তবে যেহেতু এটা একটা সরকারী প্রতিষ্ঠান সে কারনে এখন থেকে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে না এ রকম কোন নিয়ম আমার জানা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না সেটা খতিয়ে দেখার পরেই প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে বলে জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
২৪ ঘণ্টার মধ্যেই পলাতক আসামি সম্রাট গ্রেপ্তার, র্যাবের যৌথ অভিযানে ময়মনসিংহ থেকে আটক
রিম্পার পলায়নের জেরে কাশিমপুর মহিলা কারাগারে শাস্তির খড়গ: জেলার বরখাস্ত, সিনিয়র জেল সুপার বদলি
আসামীর হাত চিকন তাই হাতকড়া খুলে পালালো ডাকাতি মামলার আসামী : পুলিশ
ভিডিও ভাইরালের পর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির, বিয়ে কবে হয়েছে?
