ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতিবন্ধী কিশোরী ইশারায় দেখিয়ে দিল ধর্ষককে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 8:21 PM

প্রতিবন্ধী কিশোরী ইশারায় দেখিয়ে দিল ধর্ষককে

প্রতিবন্ধী কিশোরী ইশারায় দেখিয়ে দিল ধর্ষককে

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে দুই সন্তানের জনকের বিরুদ্ধে। এতে ওই কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তার বাবার করা মামলায় লাকু মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লাকু মিয়া উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের পনির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত লাকু মিয়া প্রতিবেশী এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। এতে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে কিশোরীর কাছে জানতে চাইলে সে ইশারায় লাকু মিয়াকে দেখিয়ে দেয়। পরে তার বাবা বাদী হয়ে লাকু মিয়াকে আসামি করে বুধবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে লাকু মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। লাকুর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. ইমতিয়াজ কবির জানান, আমরা মামলার আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status