ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগমারায় নারী দিবস উদযাপনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 8:15 PM

বাগমারায় নারী দিবস উদযাপনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

বাগমারায় নারী দিবস উদযাপনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের লক্ষ্যে রাজশাহীর বাগমারায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ৫ মার্চ, সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজলা সমাজসেবা অফিসার আব্দুল মমিনের স ালনায় উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম. ওয়াহিদুজ্জামান সম্রাট।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শিক্ষা অফিসার মনিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম.মাহমুদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিবুর রহমান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু।

এ সময় উপস্থিত ছিলেন, বিএমডির সহকারী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, গণমাধ্যম কর্মী সহ উপজেলার বিভিন্ন এলাকার নারী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status