ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রেণি কক্ষে অসুস্থ ১৫ শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 7:53 PM

শ্রেণি কক্ষে অসুস্থ ১৫ শিক্ষার্থী

শ্রেণি কক্ষে অসুস্থ ১৫ শিক্ষার্থী

নরসিংদীর রায়পুরায় উপজেলার চরসুবুদ্ধি নিম্ন মাধ্যমিক বিদ্যালেয়র সপ্তম ও অষ্টম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৫ শিক্ষার্থী। এর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে ৮ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় স্কুলের বাকি শিক্ষার্থীরাও আতঙ্কিত বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি করা হয়েছে স্কুলটির সপ্তম শ্রেণীর সোলেমান (১৩), সুইটি (১৩), দীপা (১৩), মারজিয়া (১৩), আয়েশা (১৩) এবং অষ্টম শ্রেণীর মনিরা (১৪), জোলেখা (১৪) ও সুমি (১৪)। এর মধ্যে দুই ছাত্রী বাদে বাকি শিক্ষার্থীরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে ।

স্কুলের প্রধান শিক্ষক খন্দকার রোকন উদ্দিন জানান, গত শনিবার স্কুলের নতুন বিল্ডিয়ের একটি শ্রেণীকক্ষে ক্লাশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণীর পাঁচ শিক্ষার্থী। এভাবে প্রতিদিনই একজন-দুজন করে অসুস্থ হয়ে পড়ছে। আজ বৃহস্পতিবার সকালে আরো ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে ৮ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করানো হয়।


সপ্তম শ্রেণীর ছাত্রী সুইটি বলেন, হঠাৎ মাথা ঘুরে ক্লাশের মেঝেতে পড়ে যাই। ওই সময় মাথা ঝিমঝিম ও শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসা পেয়ে অনেকটায় সুস্থ বলে জানান ওই ছাত্রী। একই শ্রেণীর আরেক ছাত্রী সুমি বলেন, প্রথম ক্লাশ শেষে দ্বিতীয় ক্লাশ চলাকালে হঠাৎ মেঝেতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে জানতে পারি আমি হাসপাতালে ভর্তি আছি।

এব্যাপারে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, এটি একটি গণ মনস্তাত্বিক সমস্যা। এতে আতংকিত হবার কিছু নেই। শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে। দুই জন বাদে বাকি শিক্ষার্থীরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status