ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাথায় গ্রিল পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 7:45 PM

মাথায় গ্রিল পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মাথায় গ্রিল পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় নির্মাণাধীন ঘরের জানালার গ্রিল পড়ে সিনথিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তুলাসার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সিনথিয়া আক্তার দক্ষিণ গোয়ালদি গ্রামের সুলতান বেপারী ও ঝিনুক বেগম দম্পত্তির মেয়ে।

জানা গেছে, সিনথিয়ার চাচা শাহজাহান বেপারীর ঘরের জানালায় লোহার গ্রিল লাগাচ্ছিলেন মিস্ত্রিরা। খেলতে খেলতে সিনথিয়া ঘরটির নিচে যায়। অসাবধানতাবশত মিস্ত্রিদের হাত থেকে সিনথিয়ার মাথার ওপর গ্রিলটি পড়ে যায়। এ সময় গুরুতর আহত হয় সে। সিনথিয়াকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নড়িয়া উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল করিম বেপারী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহতের স্ত্রী নুরজাহান বেগম জানান, বাড়ি থেকে নড়িয়া চাকধ যাওয়ার পথে সোনার বাজার এলাকায় পৌঁছালে মৃত আনু বেপারীর ছেলে আব্দুল করিমকে পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তর জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status