ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 7:40 PM

গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে গোলাম মাওলা রনি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরতলীর ফকিরকান্দি লেকপাড়ে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মাওলা রনি সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মান্নান কাজির ছেলে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুপুরে স্থানীয় লোকজন গোলাম মাওলা রনিকে রক্তাক্ত অবস্থায় ফকিরকান্দি লেকপাড়ে পড়ে থাকতে দেখে। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, রনির বিরুদ্ধে সদর থানায় মাদক, চুরি ও মারামারি সংশ্লিষ্ট মোট ১০টি মামলা রয়েছে। তবে কি কারণে হত্যার ঘটনাটি ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status