ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চব্বিশ ঘণ্টায় ১৮০ সিরিয়ান সেনা হত্যা করল তুরস্ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 6:01 PM

চব্বিশ ঘণ্টায় ১৮০ সিরিয়ান সেনা হত্যা করল তুরস্ক

চব্বিশ ঘণ্টায় ১৮০ সিরিয়ান সেনা হত্যা করল তুরস্ক

গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবে ১৮০ সিরীয় সেনাকে নিঃশ্বেষ করার দাবি করেছে তুরস্ক। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় আসাদবাহিনীর সেনাসদস্যদের নিঃশ্বেষ, সামরিক যান ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। খবর ইয়েনি শাফাকের।

বিবৃতিতে বলা হয়, আকাশ ও স্থলপথে তুরস্কের সামরিক বাহিনীর অভিযান সফলভাবে চলছে।

গত ২৪ ঘণ্টায় চারটি ট্যাংক, পাঁচটি মাল্টি রকেট সিস্টেম, দুটি মেশিনগান বহনকারী যান, দুটি সাজোঁয়া যান, তিনটি এন্টি ট্যাংক উইপন, আটটি সামরিক যান ধ্বংস করা হয়েছে। এতে আরও যোগ করা হয়, আসাদ সরকারের ১৮৪ জন সেনা সদস্যকে নিঃশ্বেষ করা হয়।

গত ফেব্রুয়ারিতে সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত হওয়ার ঘটনায় গত ১ মার্চ তুরস্ক অপারেশন স্প্রিং শিল্ড পরিচালনা ঘোষণা দেয়। আসাদ সরকার ও তার জোট ২০১৮ সালের যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে ও ইদলিবের নিরাপদ অঞ্চলে হামলা চালায়। এ সব হামলায় এখন পর্যন্ত তুরস্ক ৩৭ লাখের বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status