ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেথেলহেমের গির্জা-মসজিদ বন্ধ রাখার আহ্বান ফিলিস্তিনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 5:59 PM

বেথেলহেমের গির্জা-মসজিদ বন্ধ রাখার আহ্বান ফিলিস্তিনের

বেথেলহেমের গির্জা-মসজিদ বন্ধ রাখার আহ্বান ফিলিস্তিনের

করোনাভাইরাস মহামারী থেকে সুরক্ষায় যিশুখ্রিস্টের জন্মস্থান হিসেবে খ্যাত অধিকৃত পশ্চিমতীরের বেথেলহেমের সব গির্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার এক গির্জা কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন।

এছাড়া স্থানীয় গির্জা, মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। পবিত্র ভূমি বেথেলহেমের একটি হোটেলে বেশ কয়েকজন করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বলেন, নেটিভিটি গির্জা বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি খোলা দেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গির্জা কর্মকর্তা বলেন, নিরাপত্তার কারণে কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমাদের সম্মান রয়েছে। আজ না হলেও কাল গির্জাটি বন্ধ রাখবো আমরা।

স্থানীয় স্বাস্থ্য পরিদফতরের প্রধান ইমাদ শাহাদেহ বলেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে একদল গ্রিস পর্যটক ওই হোটেলে এসেছিলেন। তাদের মধ্যে দুজন পরবর্তীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইতিমধ্যে চার হোটেলকর্মীর শরীরে করোনাভাইরাস আক্রান্তের সন্দেহ করা হচ্ছে। দিন শেষে তা নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status