ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সারার সৌন্দর্যের গোপন রহস্য কি জানেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 2:43 PM

সারার সৌন্দর্যের গোপন রহস্য কি জানেন?

সারার সৌন্দর্যের গোপন রহস্য কি জানেন?

বলিউড তারকারা নিজের সৌন্দর্য ধরে রাখতে বরাবর ডায়েট এবং জিমকে প্রাধান্য দেন। তারা সবসময় নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করেন। সাইফকন্যা সারা আলি খানও এর ব্যতিক্রম নন। তিনিও তার সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত পানীয় খান।

সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে নিজের সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস করেছেন। ‘লাভ আজকাল’ এর সিনেমার সেট থেকে সারা জানান, ব্যস্ত শিডিউলে নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে তিনি নিয়মিত ডাবের পানি খান।

বিশেষজ্ঞদের মতে ডাবের পানি খেলে যেসব উপকার পাবেন- ডাবের ভেতরের স্বচ্ছ ও সুপেয় পানিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং জিংক রয়েছে।

এটি হজমে সহায়তা করে। পানিস্বল্পতা দূর করে শরীরকে সুস্থ ও সুন্দর রাখতেও সহায়তা করে ডাবের পানিতে বিদ্যমান খনিজ লবণ দাঁতের ঔজ্জ্বল্য বাড়ায়। দাঁতের মাড়িকে করে মজবুত। বয়স ধরে রাখতে সহায়তা করে একইসঙ্গে ত্বকের সৌন্দর্য বাড়িয়ে দেয়।


নিয়মিত ডাবের পানি খেলে কিডনিতে পাথর সৃষ্টি রোধ করে। তবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের এই পানি খাওয়া সম্পূর্ণ নিষেধ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status