ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাট খাতে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 2:47 PM
সর্বশেষ আপডেট: Thursday, 5 March, 2020, 2:56 PM

পাট খাতে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাট খাতে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাট খাতে বিশেষ অবদান রাখায় ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হচ্ছে।  আগামীকাল শুক্রবার জাতীয় পাট দিবসে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আজ বৃহস্পতিবার (৫ মার্চ) এই তথ্য জানান।

সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই স্লোগানে ৬ মার্চ পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে চতুর্থ বারের মতো জাতীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে।

তিনি জানান, এবার এ দিবসের মূল অনুষ্ঠান হবে শুক্রবার সকালে ঢাকার অফিসার্স ক্লাবে। মন্ত্রী বলেন, ‘অন্যান্য বছর প্রধানমন্ত্রী পাট দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তবে এ বছর মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না।’ ফলে দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোলাম দস্তগীর গাজী নিজেই। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া জেলা পর্যায়ে দিবসটি পালনের জন্য ডিসি ও বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান-এবছর পাট ক্ষেত্রের ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা বিজ্ঞানী বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহীদুল ইসলাম, সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি মো. শাহারুন আলম সান্টু (কুষ্টিয়া), সেরা পাট উৎপাদনকারী চাষি মো. আরিফ শেখ (ফরিদপুর), পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল আলীজান জুটমিলস লিমিটেড, পাটজাত পণ্য রফতারিকারক সেরা প্রতিষ্ঠান নওয়াপাড়া জুট মিলস লিমিটেড, পাটের সুতা রফতানিকারক সেরা পাটকল আকিজ জুট মিলস লিমিটেড, পাটের সুতা উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান করিম জুট স্পিনার্স লিমিটেড, বহুমুখি পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল জনতা জুট মিলস, বহুমুখি পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান ক্রিয়েশান প্রাইভেট লিমিটেড, বহুমুখি পাটজাত পণ্যের সেরা মহিলা উদ্যোক্তা বেগম কহিনূর ইয়াসমিন, বহুমুখি পাটজাত পণ্যের সেরা পুরুষ উদ্যোক্তা তৌহিদ বিন আবদুস সালাম।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য বিশ্বের ৫২টি দেশে রফতানি হচ্ছে। ২০১৯ সালে ৬১৬ মিলিয়ন মর্কিন ডলার মূল্যের পাট ও পাটজাত পণ্য রফতানি করা হয়েছে।’

করোনা আক্রান্তের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কিছু বলবো না।  আমারও মিডিয়া হাউজ আছে।  আমি অন্য মিডিয়ার বিরুদ্ধে কোনও কথা বলবো না।  তবে অন্যরা যে নিউজ করেছে তা সত্য নয়।  আমি অন্য রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলাম।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status