জম্মু-কাশ্মীরে দুর্বৃত্তদের গুলিতে বিশেষায়িত পুলিশ কর্মকর্তাসহ (এসপিও) ২ জন নিহত হয়েছেন। বুধবার রাতে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলটির বারামুল্লা জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, রাতে সোপোর এলাকায় একদল পুলিশের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হন এসপিও ওয়াজাহাত আহমেদ ও শওকত খান্ডে নামে এক বেসামরিক নাগরিক। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আগেই তাদের মৃত্যু হয়।
এছাড়া, হামলায় ওমর শুভান ও শওকত আহমেদ নামে আরও ২ জন আহত হন। ওমরের শরীরে গুলি লেগেছে। আর শওকত সামান্য আহত হয়েছেন। হামলার পর গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে এখনও কাউকে আটক করা যায়নি।