ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বয়লার বিস্ফোরণে প্রাণ গেল শ্রমিকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 February, 2020, 6:43 PM

বয়লার বিস্ফোরণে প্রাণ গেল শ্রমিকের

বয়লার বিস্ফোরণে প্রাণ গেল শ্রমিকের

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে সলেমান আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিলের মালিকসহ কমপক্ষে নয়জন আহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজাগাঁও গ্রামের ভাই ভাই হাসকিং মিলে এ ঘটনা ঘটে।

নিহত সলেমান আলী রাজাগাঁও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। আহতরা হলেন- মিলের শ্রমিক সহুল আলম সনু (৬০), মনতাজ রহমান (৫৫), বাদল (২৮), মিল মালিক রুহুল আমিন (৬৫), তার ছেলে জহরুল ইসলাম (৪৫), বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮), পথচারী আরিফ (১৫),আলম (৪৫) ও আরফিনা (১৬) । আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে চৌরঙ্গী এলাকার রুহুল আমিনের হাস্কিং মিলে ৯ জন শ্রমিক ধান সিদ্ধ করছিলেন। সলেমান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন ধরাচ্ছিলেন। এ সময় হঠাৎ মিলের বয়লারটি আকস্মিকভাবে বিস্ফোরণ হয়ে প্রায় ২০০ গজ দূরে বাদিয়া মার্কেট বাজারের পাশে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন সলেমান। পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিটন সরকার বলেন, আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুহিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status