ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
একটি গোলাপের মূল্য ৫০ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 10:35 AM

একটি গোলাপের মূল্য ৫০ টাকা

একটি গোলাপের মূল্য ৫০ টাকা

আজ ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন্স ডে। এ দিনটিকে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসা জানায়। বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুবই ঘটা করে পালন করে।

এবার ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন একই দিনে পড়েছে আর তাই এই ভালোবাসার প্রতীকের বাজার হয়ে উঠেছে আরও জমজমাট। একই সঙ্গে ফুলের দামও বেড়েছে কয়েকগুণ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন ফুলের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। দিনটিকে ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন অলিগলিতে ফুলের পসরা নিয়ে শতাধিক অস্থায়ী দোকান বসেছে।

বাজার ঘুরে দেখা গেছে, যেখানে ১০ থেকে ১২ টাকায় গোলাপ বিক্রি হয় সাধারণ সময়ে সেখানে এখন প্রতিটি গোলামের দাম রাখা হচ্ছে ৫০ টাকা। আর অন্যান্য বিভিন্ন ফুলের দামও রাখা হচ্ছে ইচ্ছেমত। আর বছরে একটি দিনই ফুল কিনে প্রিয়জনকে দেবেন বলে তেমন কিছু না বলে বিক্রেতাদের দাবি অনুযায়ীই ফুল কিনছেন সবাই।

শহরের চাষাঢ়ায় ফুল কিনতে আসা ফারিয়া জানান, আমি তেমন একটা ফুল কিনিনা তবে বিশেষ দিন উপলক্ষে প্রিয়জনকে দেব বলে কিনতে এসেছি। আমি তিনটি গোলাপ কিনলাম ১৫০ টাকায়।

ফুল বিক্রেতা রাসেল জানান, আসলে বছরের এই একটি দিনই আমাদের মতো মৌসুমী ফুলের ব্যবসায়ীদের ব্যবসা হয়ে থাকে আর তাই দিনটিতে কিছুটা বাড়তি দাম আমরাও রাখি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status