ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বুবলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 10:40 AM

বুবলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না?

বুবলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না?

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই জুটির বক্স অফিস রেটও সন্তোষজনক। ফলে সবকিছু ভালোই চলছিল। বুবলীর ক্যারিয়ারে যখন বসন্তের বাতাস বইছে, ঠিক তখনই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। পরিচিতজনেরা বলছেন বুবলী যেন হঠাৎ উধাও হয়ে গেছেন।

মোবাইল ফোনে বুবলীকে পাওয়া যাচ্ছে না। এমনকি চলচ্চিত্র অঙ্গনের লোকজনও তার সংবাদ বলতে পারছেন না। হঠাৎ কেন এভাবে নিজেকে আড়ালে নিয়ে গেলেন এই নায়িকা এই প্রশ্ন এখন অনেকের মনে।

আগামীকাল বুবলী অভিনীত ‘বীর’ মুক্তি পাবে। সিনেমার প্রচারণায় ব্যস্ত শাকিব খানসহ অন্যান্য শিল্পীরা। অথচ বুবলীর দেখা নেই।
গতকাল এই সিনেমার সংবাদ সম্মেলনেও বুবলী ছিলেন না। এতে পুরনো গুঞ্জন নতুন করে সাড়া ফেলেছে চলচ্চিত্র পাড়ায়- বুবলী কোথায়?

শাকিব খানের বিপরীতে ৯টি সিনেমায় অভিনয় করেছেন বুবলী। তাদের নিয়ে কম গুঞ্জন হয়নি চলচ্চিত্র পাড়ায়। সেগুলোর কতটা সত্য, কতটা গুঞ্জন সময় বলে দেবে। এর আগে বুবলী বিএফডিসিতে শুটিং করেছেন কড়া নিরাপত্তায়।

সেসময়ও প্রশ্ন উঠেছিল হঠাৎ করে কেন এই নিরাপত্তা? কেনোই বা বুবলী নিজেকে আড়ালে রাখতে চাইছেন? এই গুঞ্জনে জোর হাওয়া লাগে যখন শোনা যায় ‘বীর’ এবং ‘ক্যাসিনো’ সিনেমায় বুবলীর অংশের শুটিং তিনি অনুরোধ করে আগেই শেষ করেছেন। কারণ তিনি নাকি এরপর দীর্ঘ বিরতীতে যাবেন। কয়েক মাসের জন্য পাড়ি জমাবেন বিদেশে। কেউ কেউ বলছেন, বুবলী এখন বিদেশে অবস্থান করছেন। তবে একটি সূত্র জানিয়েছে, বুবলী ঢাকায় রয়েছেন।

এ ঘটনায় চিত্রপুরীর অনেকেই অপু বিশ্বাসের উদাহরণ টানছেন। দীর্ঘ দিন অজ্ঞাতবাসের পর হঠাৎ করেই সন্তান কোলে ক্যামেরার সামনে এসেছিলেন অপু বিশ্বাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status