ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মোংলায় ১৩৬ চীনা নাগরিক বিশেষ নজরদারীতে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 February, 2020, 9:01 PM

মোংলায় ১৩৬ চীনা নাগরিক বিশেষ নজরদারীতে

মোংলায় ১৩৬ চীনা নাগরিক বিশেষ নজরদারীতে

মোংলা বন্দরের আউটারবার ড্রেজিং প্রকল্প ও ইপিজেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৩৬ জন চীনা নাগরিককে বিশেষ নজরদারীতে রেখেছে স্বাস্থ্য বিভাগ। দেশে করোনাভাইরাস প্রতিরোধে এমনটি করা হয়েছে। এজন্য মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবেতোষ বিশ্বাসের নের্তৃত্বে একটি মেডিকেল টিম কাজ করছে।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান জানান, বঙ্গোপসাগরে মোংলা বন্দর চ্যানেলের আউটারবার ড্রেজিং প্রকল্প ও মোংলা ইপিজেডসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বর্তমানে ১৩৬ জন চীনা নাগরিক কর্মরত রয়েছে। এসব চীনা নাগরিকদের মাধ্যমে যাতে করোনাভাইরাস না ছড়াতে পারে এজন্য তাদের স্বাস্থ্য বিভাগ বিশেষ নজরদারীতে রেখেছে।

একই সঙ্গে মোংলা বন্দরে আগত সকল বাণিজ্যিক জাহাজের ক্রুদের সংস্পর্শে না যেতে দেশীয় শ্রমিকদের উদ্ভুদ্ধ করা হচ্ছে। চীনা নাগরিকসহ মোংলা বন্দরে আসা দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিকদের স্বাস্থ্য পরীক্ষায় ৭ সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি পার্টেবল লেজার ডিটেক্টরসহ মোংলা বন্দর জেটির প্রবেশ মুখে দুটি ইনফারেন্স থার্মোমিটার বসানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের পাশাপশি মোংলা বন্দর কর্তৃপক্ষ বিষয়টি দেখভাল করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status