ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্র থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত, কী বলছে পাকিস্তান?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 9:07 PM

যুক্তরাষ্ট্র থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত, কী বলছে পাকিস্তান?

যুক্তরাষ্ট্র থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত, কী বলছে পাকিস্তান?

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক সম্বনিত বিমান প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা কিনছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এ বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান। দেশটি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত তাদেরকে বিচলিত করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় বেতার রেডিও পাকিস্তানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি রাষ্ট্রীয় সংস্থা আনাদলু।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি ইসলামাবাদে নিয়মিত সাপ্তাহিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তিনি বলেন, ভারতে এ ধরনের অত্যাধুনিক অস্ত্র বিক্রি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য এবং পাকিস্তান ও এ অঞ্চলের নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে।

ট্রাম্প প্রশাসন চলতি সপ্তাহের আগে দিল্লির সঙ্গে পৌনে ২ বিলয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির বিষয়টি সম্পন্ন করেন। ভারত তাদের সামরিক বাহিনী আধুনিকীকরণের জন্য এসব অস্ত্র কিনছে।

আয়েশা ফারুকির অভিযোগ, ওয়াশিংটন ও নয়াদিল্লির প্রতিরক্ষা সম্পর্ক দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা অস্থিতিশীল করে তুলবে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় সর্ম্পূণভাবে সচেতন রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসনি নীতির বিষয়ে। এ সময় তিনি ভারতীয় রাজনৈতিক নেতা ও সেনাবাহিনীর নেতৃত্বের আগ্রাসন নীতির বিষয়টিও ইঙ্গিত করেন।

পাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের এ মুখপাত্র সতর্ক করে বলেন, এই অঞ্চলটি অস্ত্রের লড়াই ও সংঘর্ষ বহনে সক্ষম নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ অঞ্চলকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status