ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পৌনে ১১ লাখ টাকার সিগারেট জব্দ শাহ আমানতে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 11:25 AM

পৌনে ১১ লাখ টাকার সিগারেট জব্দ শাহ আমানতে

পৌনে ১১ লাখ টাকার সিগারেট জব্দ শাহ আমানতে

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) শারজাহ থেকে আসা ফটিকছড়ির মো. নেজাম উদ্দিন, লোহাগাড়ার মো. মামুনুর রশিদ ও চন্দনাইশের মোহাম্মদ হাসানের ব্যাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য পৌনে ১১ লাখ টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের কয়েকজন যাত্রীর কাছে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আছে- এমন  গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম শারজাহ থেকে আসা যাত্রীদের ওপর নজরদারি বৃদ্ধি করে। রাত পৌনে ১০টার পর তিন যাত্রীর ব্যাগেজ থেকে ১৩৫, ১৩১ ও ২৭০ কার্টন ডানহিল, ৩০৩ ও ৫৫৫ ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে সূত্র জানায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status