ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আজহারীকে উদ্দেশ্য করে যা বললেন মমতাজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 11:22 AM

আজহারীকে উদ্দেশ্য করে যা বললেন মমতাজ

আজহারীকে উদ্দেশ্য করে যা বললেন মমতাজ

জনপ্রিয় ইসলামি বক্তা ড. আজহারীর বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর এক বক্তব্যের ভূয়সী প্রশংসা করে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন– ফেসবুক, ইউটিউব খুললে ওয়াজের নামে মিথ্যা আর অকথ্য ভাষায় ভরা, এগুলো সরকারের নজরে আসা দরকার।


এ সময় ঘরে ঘরে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সাঈদীর জন্মের আহ্বান জানানোর বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান মমতাজ।

গতকাল বুধবার ২৯ জানুআরি, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে সাধারণ আলোচনায় অংশ নিয়ে মমতাজ বেগম এসব কথা বলেন।

মমতাজ বলেন, ‘এই সরকার দেশকে ডিজিটালে রূপান্তরিত করে আমাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে। কিন্তু আমার মনে হয়, কিছু কিছু জায়গায় বেকায়দাও আছি। কারণ ইউটিউব, ফেসবুক খুললে কী যে একটা অবস্থা। কোরআনকে সামনে রেখে, আল্লাহ-রাসুলকে সামনে রেখে অশালীন ও অকথ্য ভাষায় আজকাল ওয়াজ করা হয়।’

মমতাজ বলেন, ‘এসব বক্তাদের ওয়াজ শুনতে গেলেই দেখি একজন আরেকজনকে গালিগালাজ করছেন। ভালো কথা ছাড়া, খারাপ কথাই সেখানে বেশি শোনা যায়। সরকারকে বিষয়টি আমলে নিতে হবে। আমাদের প্রশাসনকে এগুলো দেখতে হবে।’

ড. মিজানুর রহমান আজহারীর নাম উল্লেখ না করে মমতাজ বেগম বলেন, ‘আমাদের ধর্মমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি একটি বক্তব্য দিয়েছেন। আমি তার সেই বক্তব্যের সঙ্গে সহমত জানিয়ে তা আর পুনরাবৃত্তি করব না। তবে আমি বলতে চাই– এ ধরনের বক্তা যারা আছেন, তারা সুবিধার জন্য একেক জায়গায় একে রকমের বক্তব্য দেয়।’

উদাহরণ দিয়ে মানিকগঞ্জের এই সংসদ সদস্য বলেন, ‘এক জায়গায় তারা বলে– আল্লামা কোনো মানুষকে বলা যাবে না। আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে ঘরে ঘরে আল্লামা সাঈদীর জন্ম হোক। ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নেই তাদের। এসব বিষয়ে সরকারকে নজরদারি আরও বাড়াতে হবে।’

আওয়ামী লীগে সুবিধাবাদীদের ঠাঁই নেই জানিয়ে মমতাজ বলেন, ‘আমাদের কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। কোনো গ্রুপ অনেক বড় তার পক্ষে থাকব, আর যারা দুর্বল তার পক্ষে থাকব না। এ কথা অন্তত আওয়ামী সরকার বিশ্বাসী না।’

বক্তব্যের শেষ পর্যায়ে গানে গানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে মমতাজ বলেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই/আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি/আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই/আমার নেত্রী শেখ হাসিনা এই বিশ্ব যারে করে গণ্য/তার কারণেই আমরা ধন্য। এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই/সবার হাতে তালি চাই।’

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, সরকারি দলের সংসদ সদস্য আলী আশরাফ, জিল্লুল হাকিম, মেহের আফরোজ, নুরুন্নবী চৌধুরী প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status