নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বাউসা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে টয়লেটে ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলের খন্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মামা বাদী হয়ে ২৮ জানুয়ারি সন্ধ্যায় আটপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে। পুলিশসূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি দুপুরে খন্ডকালীন শিক্ষক ঝন্টু সরকার (৩০) সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের টয়লেটে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় ওই ছাত্রীর চিৎকারে পাশের এক দোকানিসহ কয়েকজন শিক্ষার্থী ছুটে এলে শিক্ষক ঝন্টু সরকার পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আটপাড়া থানার ওসি মো: আলী হোসেন জানান, আসামী পলাতক রয়েছে তাকে ধরার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।