ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
৫৮ বছর বয়সে পর্দার প্রেমে মত্ত হলেন দেবশ্রী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 10:46 PM

৫৮ বছর বয়সে পর্দার প্রেমে মত্ত হলেন দেবশ্রী!

৫৮ বছর বয়সে পর্দার প্রেমে মত্ত হলেন দেবশ্রী!

অভিনেত্রী দেবশ্রী রায় দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে। অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন দর্শকনন্দিত এই অভিনেত্রী। তবে এবার সুখবর নিয়ে এসেছেন ভারতের বাংলা ছবির এক সময়ের এই সুপারস্টার নায়িকা। তার ভক্তরা দারুণ খুশি হবেন, কারণ আবারও পর্দায় দেখতে পাওয়া যাবে তাকে।

‘তুমি কি সেই?’ ছবির মাধ্যমে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। ছবির পরিচালনা করবেন অনুপ সেনগুপ্ত। পছন্দমতো চরিত্র পাচ্ছিলেন না বলেই বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলেন নায়িকা। ‘তুমি কি সেই?’ প্রসঙ্গে দেবশ্রী রায় বলেন, এই চরিত্রটা আমার মধ্যে অভিনয়ের ক্ষুধা আরও একবার জাগিয়ে দিয়েছে। এজন্য গল্পটা শুনেই রাজি হয়ে গিয়েছি। দেবশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বনি সেনগুপ্ত। এখনই ছবির গল্প খোলসা করতে চান না দেবশ্রী। বললেন, ‘গল্প বলে দিলেই ছবির রহস্য হারিয়ে যাবে। রহস্যে মোড়া দু’জন অসমবয়সির প্রেমের গল্প নিয়ে ছবিটি।’ মাস দুয়েকের মধ্যে ছবির শুটিং শুরু হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘নদী থেকে সাগরে’ ছবির মাধ্যমে ১৯৭৮ সালে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন দেবশ্রী। ১৯৮১ সালে অপর্ণা সেনের ‘৩৬ চৌরঙ্গী লেন (ইংরেজি ভাষায়)’ ছবিটি তাকে সর্বভারতে পরিচিতি এনে দেয়। তার অভিনীত দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, সম্রাট ও সুন্দরী, উনিশে এপ্রিল, কালসন্ধ্যা, অসুখ, দেখা, শিল্পান্তর, প্রহর অসংখ্য জনপ্রিয় ছবি রয়েছে। দেবশ্রী রায় বাংলার পাশাপাশি হিন্দি ও তামিল ছবিতেও অভিনয় করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status