ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
স্কুলছাত্রীকে লেবু বাগানে নিয়ে ধর্ষণ, প্রতিবেশী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 9:49 PM

স্কুলছাত্রীকে লেবু বাগানে নিয়ে ধর্ষণ, প্রতিবেশী গ্রেফতার

স্কুলছাত্রীকে লেবু বাগানে নিয়ে ধর্ষণ, প্রতিবেশী গ্রেফতার

টাঙ্গাইলের দেলদুয়ারে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফাজিলহাটী ইউপির ফাজিলহাটী গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার রাতে অভিযুক্ত এমদাদুল হককে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার এমদাদুল হক উপজেলার ফাজিলহাটী গ্রামের শামছুল হকের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির ওই ছাত্রী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে জমি থেকে গরুর জন্য ঘাস আনতে যায়। এ সময় একা পেয়ে প্রতিবেশী এমদাদুল হক লেবু বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিক্ষার্থীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। পড়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে ওই ছাত্রী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

দেলদুয়ার থানার এসআই মনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় বুধবার বিকেলে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status