ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ম্যাট্রিক্স ফোরে প্রিয়াঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 10:25 PM

ম্যাট্রিক্স ফোরে প্রিয়াঙ্কা

ম্যাট্রিক্স ফোরে প্রিয়াঙ্কা

হলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ম্যাট্রিক্স। এর চতুর্থ কিস্তি নির্মাণ হচ্ছে। এতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভ্যারাইটি।

একটি সূত্রের বরাত দিয়ে বিনোদনভিত্তিক ম্যাগাজিনটি জানিয়েছে, নাম ঠিক না হওয়া এই সিনেমায় প্রিয়াঙ্কার অভিনয়ের বিষয়টি প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে কেয়ানু রীভস, ক্যারি অ্যান মোস, ইয়াহিয়া আব্দুল মাতিন এবং নেইল প্যাট্রিকের সঙ্গে দেখা যাবে এই বলিউড ডিভাকে। তবে সিনেমায় তার চরিত্র কেমন হবে তা জানা যায়নি।

ম্যাট্রিক্স ফোর পরিচালনা করবেন লানা ওয়াচিভস্কি। প্রযোজনায় রয়েছে ওয়ার্নার ব্রোস এবং ভিলেজ রোডশো ফিল্মস। বর্তমানে সিনেমার কলাকুশলীরা ফাইট ট্রেনিং নিয়ে ব্যস্ত। খুব শিগগির নার্দান ক্যালিফোর্নিয়ায় এর শুটিং শুরু হবে।

‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে পশ্চিমা শোবিজ অঙ্গনে প্রিয়াঙ্কার পথচলা শুরু। ২০১৭ সালে ডোয়াইন জনসনের সঙ্গে বেওয়াচ’র মাধ্যমে হলিউড সিনেমায় নাম লেখান তিনি। এরপর সেখানকার অ্যা কিড লাইক জ্যাক, ইজন্ট ইট রোমান্টিক সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে বলিউডের চেয়ে হলিউড সিনেমা নিয়েই বেশি ব্যস্ত এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য স্কাই ইজ পিংক। বলিউড এই সিনেমাটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে না পারলেও দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে দ্য হোয়াইট টাইগার সিনেমার শুটিং করছেন প্রিয়াঙ্কা। অরবিন্দ আদিগারের পুরস্কার জয়ী একটি বই অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন রামিন বাহরানি। গ্রামের চায়ের দোকানে কাজ করা এক ব্যক্তির সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প নিয়ে এই সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। এছাড়া উই ক্যান বি হিরোস সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status