ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই কেটে নেওয়া হল নতুন বরের পুরুষাঙ্গ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 9:12 PM

বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই কেটে নেওয়া হল নতুন বরের পুরুষাঙ্গ

বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই কেটে নেওয়া হল নতুন বরের পুরুষাঙ্গ

বিয়ের পরের দিনই কেটে নেওয়া হল নতুন বরের পুরুষাঙ্গ ৷ এমনই নৃশংস ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুরে ৷ শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে হঠাৎই নিখোঁজ হয়ে যায় নতুন বর নুর আলম  ৷ পরে প্রায় মাঝরাতে রক্তাক্ত অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে ৷ হাসপাতালে নিয়ে গেলে জানা যায় দুবৃত্তেরা তাঁর উপর হামলা চালায় এবং কেটে নেয় তাঁর পুরুষাঙ্গ ৷

সৈয়দপুরের বাসিন্দা নুরের সঙ্গে বিয়ে হয় হাজিপাড়ার রেজভী এলায়েজের ৷ দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সুবাদে ছেলের বাড়ির আপত্তি সত্ত্বেও বিয়ে হয় দু’জনের ৷ তবে বিয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ছেলের জীবনে নেমে এল অন্ধকার ৷ জানা গিয়েছে, বিয়ের পরের দিন রেজভীর বাড়িতে খাওয়ার অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার জন্য বেরোয় নূর ৷ প্রায় ঘণ্টা দুয়েক পরে স্থানীয়রা তাঁকে নিজের বাড়ি থেকে ৫০০ গজ দূরে নালার পাশ থেকে অচৈতন্য, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ৷ আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন নূর ৷ দুবৃত্তরা হামলা চালালেও তাঁর কাছ থেকে কিছু খোয়া যায়নি ৷ পরিবারের অনুমান, নারীঘটিত কোনও কারণ বা প্রতিহিংসার কারণেই কেটে নেওয়া হয়েছে নতুন বরের পুরুষাঙ্গ ৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status