ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
তিন স্কুলছাত্রী গণধর্ষণ মামলায় আরেক আসামির স্বীকারোক্তি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 8:59 PM

তিন স্কুলছাত্রী গণধর্ষণ মামলায় আরেক আসামির স্বীকারোক্তি

তিন স্কুলছাত্রী গণধর্ষণ মামলায় আরেক আসামির স্বীকারোক্তি

টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির তিন স্কুলছাত্রী গণধর্ষণ আর এক ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় গ্রেফতারকৃত আরেক আসামি রাসেল (২২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাতের আদালতে তাকে উপস্থিত করা হলে রাসেল ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাসেল ঘাটাইল উপজেলার সন্ধ্যানপুর গ্রামের শুকুর মাহমুদের ছেলে। এর আগে বুধবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহাম্মেদ জানান, এই মামলায় গ্রেফতার হওয়া ৪ আসামির মধ্যে ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার হওয়া অপর দুই আসামি বাবুল হোসেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের কাছে ও ইউসুফ আলী খান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকারের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এছাড়া এই মামলায় গ্রেফতারকৃত অপর আসামি সবুজ ওরফে বাবু এখনও কোন জবানবন্দী দেননি।

উল্লেখ্য, গত রোববার উপজেলার এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান ছিলো। ওই বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী বিদ্যালয়ে এসে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক দুপুর দেড়টায় তারা ঝড়কা এলাকায় যায়। সেখানে তাদের সাথে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন। পরে তারা আশিক নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে সাতকুয়া এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের উত্তর-পশ্চিম দিকে ঘুরতে যায়। এ সময় ৫-৭জন ব্যক্তি তাদের ঘিরে ফেলে, হৃদয়, শাহীন ও আশিককে মারধর করে তিনজনকে ধর্ষণ করে এবং অপরকে ভাগ্নির মতো দেখা যায় বলে তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ওই চার ছাত্রী সেখানে তাদের একজনের নানীর বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানানো হয়। অভিভাবকরা থানা পুলিশকে জানালে তারা চার স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

এ ঘটনায় সোমবার (২৭ জানুয়ারি) মেয়ের বাবা আবুল কালাম আজাদ বাদি হয়ে অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অপরদিকে গত মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করা নির্যাতনের শিকার তিন ছাত্রীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status