ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মুহূর্তেই লুটিয়ে পড়লেন ‘করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 8:05 PM

মুহূর্তেই লুটিয়ে পড়লেন ‘করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি’

মুহূর্তেই লুটিয়ে পড়লেন ‘করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি’

জ্বর, সর্দি, কাশির মতো লক্ষণগুলোই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ বলে চিকিৎসকরা জানালেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ‘করোনা আক্রান্ত’ ব্যক্তি মুহূর্তেই লুটিয়ে পড়ছেন মাটিতে।

 গেল সপ্তাহে চীনের সোশ্যাল মিডিয়া উইচ্যাটে ব্যাপক ভাইরাল হয়েছে ওই ভিডিওটি। লুটিয়ে পড়ার দৃশ্যটি শেয়ার করে ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে দাবি করা হলেও ভিডিও ঠিক কোন এলাকার কিংবা তিনি আসলেই করোনা আক্রান্ত কিনা সেটা আলাদাভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর জানুয়ারিতে এসে এটি মহামারী আকার ধারণ করে। চীন সরকার শহরটির বাসিন্দাদের চলাফেরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেও এর সংক্রমণ আটকে রাখতে পারেননি। ভাইরাসটি শুধু দেশের সীমান্ত নয় গণ্ডি পেরিয়েছে মহাদেশেরও। এশিয়ার বাইরে ইউরোপ, আমেরিকা এমনকি অস্ট্রেলিয়ায়ও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলছে।

ভাইরাস নিয়ন্ত্রণে কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। অনেকটাই অপরিচিত এই ভাইরাসের গতি-প্রকৃতিও। তবে লক্ষণগুলো খুবই সাধারণ বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, জ্বর, সর্দি কিংবা কাশির মতো চেনা লক্ষণগুলোই দেখা যায় করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে।

তবে চীনের বাসিন্দারা গেল সপ্তাহে এমন একটি ভিডিও শেয়ার করতে শুরু করেন যেটি দেখে অবাক হয়েছেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ওই ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। হুট করেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তবে শেয়ারকৃত ভিডিও চীন কোন অঞ্চল থেকে ধারণ করা সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। এমনটি ওই ব্যক্তি আসলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা সেই বিষয়েও চীনের কর্তৃপক্ষের থেকে কোনো মত পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status